শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ডিবি (উত্তর) ঢাকা জেলার অভিযানে ৪ জন ছিনতাইকারী/চোর চক্রের সদস্য গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৭ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ডিবি (উত্তর) চারজন পেশাদার ছিনতাইকারী/চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে।

ডিবি (উত্তর) কার্যালয়ের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ সংগীয় অফিসার ও ফোর্স গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন খাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১) নয়ন খান (৪০), পিতা-মৃত জয়নাল খান, সাং-মোল্লারহাট, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর (বর্তমান ঠিকানা: নয়ারহাট বেলতলা, আশুলিয়া)। ২) তোফাজ্জল হোসেন (৪২), পিতা-মৃত আক্তার হোসেন, সাং-চানঘাট, থানা-কাউনিয়া, জেলা-রংপুর (বর্তমান ঠিকানা: খাগান পশ্চিমপাড়া, সাভার)। ৩) মোঃ সবুজ শেখ (২৮), পিতা-মৃত বাবুল শেখ, সাং-টুংগীবাড়ী, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ (বর্তমান ঠিকানা: খাগান, সাভার)। ৪) মোঃ বদর শেখ (৪০), পিতা-মৃত জামাল শেখ, সাং-যোগানিয়া বাজার, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল (বর্তমান ঠিকানা: খাগান পশ্চিমপাড়া, সাভার)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ছিনতাইকারী/চোর চক্রটি সাভার, আশুলিয়া ও ধামরাই থানাধীন বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এছাড়া আসামিদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, ১নং আসামীর বিরুদ্ধে ৩টি, ২নং আসামীর বিরুদ্ধে ২টি এবং ৪নং আসামীর বিরুদ্ধে ৩টি পূর্ববর্তী মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর