মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার খোকনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ সময় দেখুন

মোঃ জাকির হোসেন (মনু) নোয়াখালী, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে এক নির্বাচনী জনসভা রবিবার (১ ফেব্রুয়ারী ) ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল  এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

জেলা যুবদল নেতা  মাহবুবুর রহমান জুয়েল এর সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভা বিএনপি’র আহ্বায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, এডভোকেট সোহাগ, বিএনপি নেতা সামছুল আরেফিন শামীম,ইসমাইল হোসেন বাহার, সাবেক কাউন্সিলর নূর নবী , বিএনপি নেতা ওমর ফারুক।

উপজেলা যুবদল নেতা ফখরুদ্দিন ফিরোজ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউছুফ নবী বাবু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান বাবর, যুবদল নেতা মোহাম্মদ সোলাইমান, জাকির হোসেন, শামসুল ইসলাম রতন, জয়নাল আবদীন, ১ নং ওয়ার্ড জিয়া স্মৃতি সংসদের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শামীম, ছাত্রদল নেতা অশ্রু বিন্দু সহ প্রমূখ।

ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন মানুষের ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন,
বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই- বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের চাহিদা অনুযায়ী সকল সমস্যা সমাধান করা হবে।কোন সন্ত্রাস চাঁদাবাজ প্রশ্রয় দেওয়া হবে না। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে  নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর