মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক দুটি বিশেষ অভিযানে ৭০ (সত্তুর) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম।
প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বটতলা বাদাইল এলাকা থেকে মোঃ আতিকুল ইসলাম আতাউর (২২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আতিকুল ইসলামের পিতা মোঃ মহসিন আলী, মাতা মরজিনা বেগম। তার স্থায়ী ঠিকানা পশ্চিম রামখানা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম এবং বর্তমান ঠিকানা বটতলা বাদাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
অপর অভিযানে এসআই (নিঃ) সৈয়দ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে মোঃ আরিফুল ইসলাম (২৫) নামের আরেক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আরিফুল ইসলামের পিতা মৃত আসলাম, মাতা মোসাঃ রেনু বেগম। তার বাড়ি ডেন্ডাবর উত্তরপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত উভয় আসামির সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে পূর্বে ১টি করে মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply