শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলন প্রায় ৬০ হাজার ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ সময় দেখুন

মাহফুজুর রহমান (জাবেদ), ভ্রাম্যমান প্রতিনিধি-গাজীপুর, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮, গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল, বাড়িয়া) আসনে বেসরকারিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনের ১২৪টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল প্রাপ্ত হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে এ. কে. এম. ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট। এছাড়া জনতার দলের প্রার্থী কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৬০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে ৪ হাজার ৪১৫ ভোট, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে ১ হাজার ৪৮৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী চেয়ার প্রতীকে ৮৩৬ ভোট এবং গণফোরামের প্রার্থী উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ২২০ ভোট। নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ১৬৭ এবং বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ২৭৬।

সর্বমোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ২৭ হাজার ৪৪৩। ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হোসেন ফলাফল প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গাজীপুর-৫ আসনের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং বাড়ীয়া ইউনিয়নের সব কেন্দ্রের ফলাফল এ ঘোষণায় অন্তর্ভুক্ত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর