মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ সময় দেখুন

ঢাকা, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি।

পোস্টে তিনি বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’

উল্লেখ্য, বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থার পরিচিত ধারণা। বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাবের জন্য। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন “ছায়া মন্ত্রী” মনোনয়ন করা হয়, যারা সরকারের নীতি, বাজেট এবং কার্যক্রম বিশ্লেষণ করেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘটনা আগে ঘটেনি। তবে এনসিপি দাবি করছে, এটি সরকারের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর