বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে : প্রেস সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ সময় দেখুন

ঢাকা, ২১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে বিকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

শফিকুল আলম বলেন, এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি রয়েছে একটি রেফারেন্ডাম, রয়েছে পোস্টাল ব্যালট, যার কারণে ভোট গণনায় কিছু দেরি হতে পারে।

 

এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।

 

সম্প্রতি দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনায় প্রচুর সময় লেগেছে, যা সাধারণ মানুষের আলোচনার খোরাক হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গণনায় সপ্তাহ গড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় কত দিন লাগবে তা নিয়েও মানুষের মধ্যে আলোচনা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর