রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ভেনেজুয়েলার দায়িত্ব নিতে চান ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৬ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনা প্রয়োজন।

 

সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখনই নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি নেই। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে বলেও জানান তিনি।

 

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না। যুক্তরাষ্ট্র লড়াই করছে মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে।

 

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা কাজ করবেন। কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি’।

 

এদিকে নিউইয়র্কের আদালতে হাজির হয়ে মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেছেন। তার আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

 

রদ্রিগেজ সহযোগিতা না করলে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যদিও তিনি মনে করেন এমন পরিস্থিতি নাও তৈরি হতে পারে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর