বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

তৃণমূল জাতীয় নাগরিক পার্টি (তৃণমূল এনসিপি) গঠনের ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ সময় দেখুন

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলামোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তৃণমূল এনসিপি নামের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা জানিয়েছে একটি সূত্র।

 

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল জাতীয় নাগরিক পার্টি (তৃণমূল এনসিপি)।

 

বিক্ষোভ মিছিল থেকে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি তদন্তের দাবি জানানো হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

 

সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ জানান, খুব দ্রুত তৃণমূল এনসিপির কার্যক্রম শুরু হবে। যারা জুলাইকে ধারণ করে সততা ও নীতির উপরে থেকে বাংলাদেশপন্থি রাজনীতি করতে চান, তারা যোগাযোগ করুন।

 

মুনতাসীর মাহমুদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা বঞ্চিত হয়েছেন, তাদের সংগঠিত করার চেষ্টা করছি। এর বাইরে ইসলামপন্থী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও মতের মানুষদের নিয়ে তৃণমূল এনসিপি কাজ করবে।’

 

শিগগিরই তৃণমূল এনসিপি আত্মপ্রকাশ করবে বলেও জানান তৃণমূল এনসিপির সংগঠক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর