শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নারী সমাবেশ অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা)
  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৪ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২৪ শে নভেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘটিকা হইতে, পাবনা জেলার, সুজানগর উপজেলার, দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, ২০২৫/২০২৬ অর্থ বছরের গণ যোগাযোগ ও তথ্য অধিদপ্তরের নিয়মিত প্রচার সেল কার্যক্রমের অংশ হিসাবে, তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন, বাংলাদেশ গড়ে তোলার জন্য, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, ইভটিজিং, প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ব্যবহার, গুজব প্রতিরোধসহ, নৈতিক, ও মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

পাবনা জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর,সুজানগর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ, প্রবীণ শিক্ষাবিদ এবং দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব গোলাম রসূল, নগরবাড়ি মেরিন একাডেমীর চিপ ইঞ্জিনিয়ার এবং দুলাই চৌধুরী বাড়ির জমিদার আহসান জান চৌধুরী, নগরবাড়ি মেরিন একাডেমীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম বাদশা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব খাজা মহিতুর রহমান মাস্টার,সাংবাদিক সালাউদ্দিন আহমেদ,  অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শেফালী ইসলাম তমা, স্বাগত বক্তব্য রাখেন, দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুবর্ণা কাকন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয় সহকারী শিক্ষক এ,এন সাফি উদ্দিন আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর