শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান এবং চিকিৎসাধীন আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

 

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন তিনি। পাশাপাশি নরসিংদীতে নিহত শিশুর পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের চিকিৎসা ও সহযোগিতার বিষয়ে খোঁজ নেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজে আহত ১০ জন, গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে ১০ জন, নরসিংদী জেলায় ৫৫ জনসহ বিভিন্ন এলাকা থেকে আহতদের খবর পাওয়া যাচ্ছে। মোট আহতের সংখ্যা শতাধিক বলে ধারণা করা হচ্ছে।

 

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আহতদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ সময় চলমান চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি এবং রোগীদের অবস্থা সম্পর্কে তাকে অবহিত করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর