শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

গাজীপুরে বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯ সময় দেখুন

গাজীপুর, ১৯ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরে বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। তবে ওই কারখানার শেড, কয়েল ও কয়েলের ট্রলি পুড়ে গেছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর