বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

পীরগঞ্জ সংসদীয় আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২১২ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৮ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২৪-রংপুর,৬-পীরগঞ্জ সংসদীয় আসনে ভোটের মাঠে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) – এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী।

 

আসন্ন জাতীয় নির্বাচনে আমজনতার সাথে গণ-সংযোগে ব্যাপক আলোচনায় এখন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি নেত্রী তাকিয়া জাহান চৌধুরী দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। তিনি প্রতিদিনই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন, মানুষের সমস্যার কথা শুনছেন এবং দলের লক্ষ্য–উদ্দেশ্য তুলে ধরছেন জনগণের সামনে।

 

স্থানীয়দের মধ্যে তার উপস্থিতি নিয়ে দেখা গেছে উচ্ছ্বাস ও ব্যাপক সাড়া। পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ—সবখানেই সাধারণ মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন, মতামত জানাচ্ছেন এবং সমর্থন দিচ্ছেন।

 

তাকিয়া জাহান চৌধুরী বলেন, “মানুষের ভালোবাসাই আমার শক্তি। তাদের প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে চাই।”

ভোটের মাঠে তার এমন সক্রিয় উপস্থিতি নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছ। এই আসনে মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে তিনি জানান, ” এনসিপি গঠণের পর থেকেই আমি প্রচারে নেমেছি,আশা করি কেন্দ্রিয় নেতৃবৃন্দ আমাকেই মনোনয়ন দেবেন। আমি সে ব্যাপারে আশাবাদী।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর