আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে আজ ১ নভেম্বর/২০২৫, শনিবার ৫৪ তম সমবায় দিবস পালিত হলো। সারা দেশে এই জাতীয় সমবায় দিবসটি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় সমবায় অফিসের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এদিন পীরগঞ্জে জাতীয় সমবায় দিবসের কর্মসূচীর মধ্যে ছিল- র্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানভীর আহম্মেদ।
উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলমের সভপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফজলুল কবির, বিশিষ্ঠ সমবায়ী ও পীরগঞ্জ শিক্ষক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, সমবায়ী রবিউল ইসলাম, সমবায়ী মেহেদুল ইসলাম মৃদুল প্রমুখ। শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়।
Leave a Reply