শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে বেপরোয়া মাহিন্দ্রের ধাক্কায় প্রাণ হারালেন এক নারী

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলার দক্ষিণে মিল্ক ভিটা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের পাশে একটি বেপরোয়া মাহিন্দ্রের ধাক্কায় প্রাণ হারালেন পিয়ারী বেগম (৫৫) নামের এক নারী।

 

ঘটনার বিবরণে প্রকাশ-আজ ২৩ শে অক্টোবর বিকেল ৪ ঘটিকায় পীরগঞ্জের জামতলা নামক স্থানের দক্ষিণে একটি অটোভ্যানে পিয়ারী বেগম ও তার স্বামী পীরগঞ্জ বন্দর থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি দ্রুতগামী মাহিন্দ্র সজোরে ধাক্কা দিলে পিয়ারী বেগম ছিটকে পড়ে গিয়ে তার মাথা থেতলে যায় এবং ঘটনা স্থলেই তিনি মারা যান। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা এসে লশটি হেফাজত করেন। ঘাতক মাহিন্দ্রটি পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সটকে পড়ে।

 

জানা গেছে, নিহত পিয়ারী বেগমের বাড়ি উপজেলার গংগারামপুর গ্রামে।ঘটনা স্থলে বিক্ষুব্ধ জনতা হট্টোগোল করতে থাকে,পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। সম্প্রতি জামতলা থেকে গুলশান মোড়ের এ রাস্তাটিতে মাহিন্দ্রগুলি বেপরোয়া চলাচল করে বলে স্থানীয়রা জানান। পিয়ারীর স্বামী মো.দুলা মিয়া পুলিশের কাছে অনাপত্তি জবানবন্দি দিয়ে লাশ বাড়িতে নেবার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর