বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ

আবদুল্লাহ আল শাহিদ খান, ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়
  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫২ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ২২ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশা চত্বর সংলগ্ন সুফিয়া কামাল রোড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এই উদ্যোগের নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোঃ সাব্বির হোসাইন। তাঁর নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন গাছে পাখিদের জন্য হাঁড়ি টানানো হয়, যাতে তারা নিরাপদে বাসা বাঁধতে পারে।

 

ছাত্রদল নেতা মোঃ সাব্বির হোসাইন বলেন,ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, আমরা সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধ। পাখিদের জন্য আশ্রয় তৈরি করা আমাদের পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসারই প্রকাশ।

 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ, সুন্দর ও পাখিবান্ধব করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর