আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গ্রামীণ ব্যাংক,অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদ রংপুর বিভাগ নির্বাহী কমিটির নীতি নির্দ্ধারণী বৈঠক আজ ২১শে অক্টোবর বিকেল ৪ টায় মিঠাপুকুর ডিগ্রী কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের প্রায় তের হাজার কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন অজুহাতে দশ বছর হলেই শতভাগ পেনশন সমর্পন করে অবসরে পাঠায় এ প্রতিষ্ঠানটি। অথচ অন্যান্য ব্যাংকের ন্যায় প্রজ্ঞাপন জারী না করে ন্যায্য পাওনা পরিশোধে গাফিলতির প্রতিবাদে সংগঠনটি আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
ইত্যবসরে আটটি বিভাগে পর্যায়ক্রমে নীতিনির্দ্ধারণী বৈঠক সম্পন্ন করা হয়েছে। সকল বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামি ০৮ ই নভেম্বর এক মহাসমাবেশের প্রস্তুতি চলছে।
চাকুরীর সময় পূর্ণ না করেই যাঁদেরকে অবসরে পাঠানো হয়েছে, তাঁদেরকে অন্যান্য ব্যাংকের নিয়ম মোতাবেক
দুই টি ঈদ বোনাস
একটি বৈশাখী ভাতা
চিকিৎসা ভাতা
অবসর গ্রহণের পনর বছর পর থেকে পূর্ণ পেনশন প্রদানের যে নিয়ম তা গ্রামীণ ব্যাংকেও বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বক্তরা সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে সমাবেশে স্বতঃস্ফূর্ত যোগদানের আহবান জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মো. আনিছুর রহমান।বক্তব্য রাখেন- কেন্দ্রিয় কমিটির যুগ্ন সচিব জনাব ঊজ্জ্বল কুমার মজুমদার,রংপুর বিভাগীয় আহবায়ক জনাব মো.সাইফুল ইসলাম প্রধান, সদস্য সচিব জনাব মো. হযরত আলী প্রমূখ
Leave a Reply