বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সন্ত্রাস দিয়ে কখনও জনসমর্থন দমন করা যায় না : ফরিদপুরে এ. কে. আজাদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন

ফরিদপুর, ২০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সকালে সাংবাদিকদের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি বলেন, ফরিদপুর সদর উপজেলার পরমানন্দপুরে গণসংযোগকালে আমার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।

 

তিনি অভিযোগ করেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে তিনি বলেন, ‘সন্ত্রাস দিয়ে কখনও জনসমর্থন দমন করা যায় না।’

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে এ. কে. আজাদকে ঘিরে ফেলার চেষ্টা করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তার গাড়িবহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

 

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে এ. কে. আজাদকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয়। ঘটনার সময় তার ব্যক্তিগত নিরাপত্তা দলও তৎপর ছিল।

 

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ফরিদপুর সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে যুবদলের কোনো কমিটি নেই এবং তাদের কেউ এই ঘটনায় জড়িত নয়।’

 

তবে এ. কে. আজাদ বলেন, ‘রাজনীতিতে এমন সহিংসতার ঘটনা আগে কখনও ঘটেনি। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি, জনগণের ওপর আমার আস্থা আছে। সন্ত্রাসীদের মোকাবিলা করেই আমি রাজনীতি করব।’

 

ঘটনার সঙ্গে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নায়াব ইউসুফের সংশ্লিষ্টতা অস্বীকার করে তিনি বলেন, ‘আমার নেতা-কর্মীদের বলেছি, কোনো ধরনের সহিংসতায় জড়ানো যাবে না। তবে আজাদের সঙ্গে থাকা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে।’

 

এদিকে, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হাটের দিন হওয়ায় দুই পক্ষ গণসংযোগে গেলে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় এবং সংঘাতময় পরিস্থিতির জন্ম নেয়। দু’টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর