বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

জামায়াত সবসময়ই স্রোতের বিপরীতে কাজ করে : পাবনায় ডা. তৌহিদুর রহমান আউয়াল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার পাবনায় ছাত্রদলের সাংগঠনিক সফরে গিয়ে জেলার অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, জামায়াত সবসময়ই স্রোতের বিপরীতে কাজ করে। বিএনপির ওপর ভর করে মন্ত্রী পর্যন্ত হয়েছে। ২০১৮ সালে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এই জামায়াতের কারণে বিএনপিকেও মৌলবাদী আখ্যা দেওয়া হয়েছে। অথচ মুনাফেকির ট্রেনিং সেন্টার খুলেছে জামায়াত-শিবির।

 

ছাত্রদল নেতা আউয়াল বলেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার কাজে ঈর্ষান্বিত হতেন। কখনো তিনি কোনো কাজে প্রথম হতে পারেননি। তবে একটি কাজে তিনি প্রথম হয়েছেন তা হলো বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হিসাবে।

 

সাংগঠনিক সফরে তিনি জেলা ছাত্রদলসহ জেলার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার গ্রহণ করেন।

 

দুপুরে শহরের গোপালপুর মহল্লার জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করেন জেলা ছাত্রদল। জেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিব আহম্মেদ, মোকছেদুল মোমিন মিথুন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্স। অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পদ প্রত্যাশী কয়েক শতাধিক ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর