শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

পাবনা শারদীয় দুর্গাপুজা সামনে রেখে আমিনপুর থানার পুলিশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেনজেলা প্রতিনিধি (পাবনা), ২০ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২০শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১১ঘটিকায় পাবনা জেলার আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফার সভাপতিত্বে এবং এস আই আব্দুর রউব এর সঞ্চালনায়,আমিনপুর থানা চত্বরে এ পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার  অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। আমিনপুর থানার আওতাধীন মোট ৪৯ টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা সহ,সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রতিরোধে বিশেষ কৌশল গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

 

এছাড়াও দুর্গাপূজা চলাকালে সার্বক্ষণিক টহল, সিসিটিভি মনিটরিং এবং,স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রইচ উদ্দিন, এম এ গনি ফকির, সাবেক চেয়ারম্যান সমেজ উদ্দিন, গন অধিকার নেতা এম এ,আশরাফ,জামাত নেতা আতাউর রহমান, শ্রী ভূগরাম হলদার,আমিনপুর থানা সভাপতি, শ্রী অনিল চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল কুমার,শ্রী পলাশ চন্দ্র মালাকার,সহ পূজা উদযাপন পরিষদের নেতা,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব, আনসারসহ সব বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর