বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ঢাকা টিভিতে খবর প্রকাশ হওয়ার পরে পায়রা সেতুর টোল প্লাজায় উড়ল নতুন জাতীয় পতাকা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): অবশেষে পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় উড়ানো হলো নতুন জাতীয় পতাকা। কয়েক দিন ধরে সেখানে ছেঁড়া-ফাটা পতাকা উড়তে দেখা গেলেও সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

 

গতকাল বুধবার ঢাকা টিভিতে এ ছেঁড়া পতাকার খবর প্রকাশিত হলে সেতু কর্তৃপক্ষের টনক নড়ে। এক দিনের মধ্যেই তৈরি করা হয় নতুন পতাকা এবং আজ বৃহস্পতিবার সকালে টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে ফ্ল্যাগ স্ট্যান্ডে তা উত্তোলন করা হয়।

 

পায়রা সেতুর দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন দুঃখ প্রকাশ করে জানান, নিয়মিত পতাকা ওঠানো ও নামানোর দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মী পতাকা ছেঁড়ে গেলেও কর্তৃপক্ষকে জানায়নি। এটি তার দায়িত্ব অবহেলা এবং অসচেতনতা ছাড়া কিছু নয়। এ ঘটনায় তাকে সতর্ক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর