বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ সময় দেখুন

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামায়াতে আমিরের বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

 

বৈঠকের শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন আলেকজান্ডার জি. খোজিন। পাশাপাশি তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে জামায়াতে আমিরকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।

 

জামায়াতে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর