বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন থেকে রাত সাড়ে ৭টায় পুলিশ প্রহরায় বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৪ সময় দেখুন

ঢাকা, ২২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব । রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা।

 

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টায় পুলিশ প্রহরায় তাদের গাড়িতে করে কলেজ থেকে বের করা হয়। পরে মেট্রোরেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে উপদেষ্টা ও প্রেস সচিবদের বহনকারী গাড়িগুলো বেরিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

 

মহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন উপদেষ্টারা। পরে তাদের বিভিন্ন দাবি-দাওয়া জানান শিক্ষার্থীরা। দাবিগুলো মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন। এজন্য তারা বের হতে পারছিলেন না।’

 

ঘটনার বর্ণনা জানিয়ে তিনি বলেন, ‘সন্ধ্যায় শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুই উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও প্রেস উইংয়ের সদস্যরা বেরিয়ে গেছেন।’

 

এদিন সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান ২ উপদেষ্টা ও প্রেস সচিব। এ সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

 

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

 

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

 

আইএসপিআরের তথ্যমতে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর