মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলামে বাংলাদেশের উদ্যেগে হবিগঞ্জ জেলা অডিটোরিয়াম হলে বিশাল কনফারেন্স অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ সময় দেখুন

এস এম তাজুল ইসলাম-বানিয়াচং (হবিগঞ্জ), ১৭ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  হবিগঞ্জ জেলা অডিটোরিয়াম হলে আজ ১৭-১০-২০২৪ইং বিকাল ৩ টার সময় হবিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলাম এর উদ্যেগে এক বিশাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাশরুরুল হক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। প্রধান অথিতি হিসেবে আসেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব।

 

আরোও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাও: এমদাদুল্লাহ মাও: আব্দুল জলিল, বাহা উদ্দিন কিবরিয়া, মাও: ফরিদ উদ্দিন সাহেব সহ সকল উপজেলার নেতৃবৃন্দ ও কর্মীগন।

 

কনফারেন্সে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহা সচিব শায়খুল হাদীস আল্লামা মঞ্জুরুল হক বলেন- কৃতজ্ঞতা সকল ছাদদের, যারা ফ্যাসিস্টের হাত থেকে দেশটা রক্ষা করেছেন। আমরা এমন পরনীতি চাই না, যাতে অন্য দেশের মঙ্গল হবে, আমাদের ক্ষতি হবে। আমাদের দেশ স্বাধীন দেশ আমরা স্বাধীনতা নিয়ে বাচতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর