কাতারে আটকা পড়া ৪১৬ জন একটি বিশেষ ফ্লাইটে আজ দেশে ফিরেছেন
রিপোর্টার নাম
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
২৯৯
সময় দেখুন
কাতারে আটকা পড়া ৪১৬ জন একটি বিশেষ ফ্লাইটে আজ দেশে ফিরেছেন
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কাতারের রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ জন একটি বিশেষ ফ্লাইটে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা; বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে এনেছে। কাতার থেকে এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তাহেরা খন্দকার জানান, কাতারে রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ বাংলাদেশি নাগরিককে আজ বৃহস্পতিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট দেশে ফিরিয়ে এনেছে। দোহা থেকে ফেরা এসব বাংলাদেশি নাগরিকের সঙ্গে করোনামুক্ত সনদ থাকায় প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান তাহেরা খন্দকার।
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কাতারের রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ জন একটি বিশেষ ফ্লাইটে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা; বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে এনেছে। কাতার থেকে এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তাহেরা খন্দকার জানান, কাতারে রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ বাংলাদেশি নাগরিককে আজ বৃহস্পতিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট দেশে ফিরিয়ে এনেছে। দোহা থেকে ফেরা এসব বাংলাদেশি নাগরিকের সঙ্গে করোনামুক্ত সনদ থাকায় প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান তাহেরা খন্দকার।
Leave a Reply