জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ
রিপোর্টার নাম
আপডেটের সময় :
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
১৭৭
সময় দেখুন
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ
সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট),০৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কালাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেক্টর প্রধান ও উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার এর সভাপতিত্বে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে আজ ৮ই জানুয়ারি ২০২৫ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় অসহায় গরীব দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান তীব্র শীতের যন্ত্রণা লাঘবে এলাকার বিত্তবানদের শীতবস্ত্র নিয়ে গরীব, অসহায়, দুঃখী, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন কালাই মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিকাল বার্তার স্টাফ রিপোর্টার, মানবাধিকার সংগঠন আসক এর সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ হারুনুর রশিদ ও একালার...
সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট),০৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কালাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেক্টর প্রধান ও উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার এর সভাপতিত্বে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে আজ ৮ই জানুয়ারি ২০২৫ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় অসহায় গরীব দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান তীব্র শীতের যন্ত্রণা লাঘবে এলাকার বিত্তবানদের শীতবস্ত্র নিয়ে গরীব, অসহায়, দুঃখী, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কালাই মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিকাল বার্তার স্টাফ রিপোর্টার, মানবাধিকার সংগঠন আসক এর সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ হারুনুর রশিদ ও একালার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply