শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

যুদ্ধ শুরু হলে ইরান ইসরাইলে হামলা চালাতে সক্ষম : হুঁশিয়ারি হিজবুল্লাহ’র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৫২৯ সময় দেখুন

লেবাননে তেহরান মদদপুষ্ট হিজবুল্লাহ প্রধান শুক্রবার হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধে জড়িয়ে পড়লে মার্কিন মিত্র দেশ ইসরাইল ছাড় পাবে না। হিজবুল্লাহ’র আল-মানার টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাতকারে হাসান নাসরাল্লাহ বলেন, এমন পরিস্থিতির সৃষ্টি হলে ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরাইলে হামলা চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ইসলামি প্রজাতন্ত্রকে নিয়ে তার বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য জোরদার করার পর হিজবুল্লাহ নেতা এমন মন্তব্য করলেন।

নাসরাল্লাহ বলেন, ‘যখন আমেরিকানরা বুঝবে যে এই যুদ্ধ ইসরাইলকে উপড়ে ফেলতে পারে তখন তারা পুনর্বিবেচনা করবে।’‘ইরানের বিরুদ্ধে আমেরিকান যুদ্ধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করাই আমাদের দায়িত্ব।’সংঘাত শুরু হলে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কোন দেশের কেউই লাভবান হবে না।

শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান হামলার ব্যাপারে ট্রাম্পের ক্ষমতার গন্ডি বেঁধে দিতে ভোটাভুটি হয়। এ সময়ে আশংকা করা হয়, তার কঠোর নীতি অপ্রয়োজনীয় একটি যুদ্ধের দিকে যুক্তরাষ্ট্রকে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর