বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সুদানের আবেয়ি অঞ্চলে ড্রোন হামলায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিরোধপূর্ণ আবেয়ি অঞ্চলের একটি বাজারে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার সংঘটিত এই হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। হামলায় একটি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবেয়ি প্রশাসনের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ইয়োহান্না আকল এনগোর অভিযোগ করেছেন যে, সুদানের সামরিক বাহিনী আমিয়েত বাজারে এই হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে বিপরীতমুখী দাবি করেছেন সুদানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি জানান, ওই এলাকা থেকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য অবৈধভাবে জ্বালানি পাচার করা হচ্ছিল। সেনাবাহিনী মূলত সেই জ্বালানি ট্যাংকারগুলোকে লক্ষ্য করেই অভিযান চালিয়েছে এবং নিহতরা আরএসএফ সদস্য বলে তিনি দাবি করেন।

আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলোতে বহু দগ্ধ ও আশঙ্কাজনক রোগীকে ভর্তি করা হয়েছে। তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই এলাকায় সংঘাত ও অস্থিরতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে অঞ্চলটিতে সংঘাত আরও বেড়েছে। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর