মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নারী নিয়ে মন্তব্যের জন্য তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা দুঃখ প্রকাশ করলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৫৯৫ সময় দেখুন

পরবর্তীতে কোনো নারী দালাই লামা হতে হলে তাকে হতে হবে ‘আকর্ষণীয়’। এমন মন্তব্য করার জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা। গত মাসে তিনি বিবিসিকে দেয়া সাক্ষাতকারে ওই মন্তব্য করেন। তার অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি কৌতুক করে ওই মন্তব্য করেছিলেন। এতে আরো বলা হয়, তিনি যা বলেছেন, তাতে মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। এ জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।

ওই সাক্ষাতকারে দালাই লামা বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তার তিব্বতে ফেরার স্বপ্ন ও শরণার্থী বিষয়ক ইস্যু। এরই এক পর্যায়ে যদি পরবর্তীতে কোনো নারী দালাই লামা আসেন তাহলে তিনি কেমন হবেন- এ নিয়ে তিনি মন্তব্য করেন। হাসতে হাসতে দালাই লামা বলে, যদি কোনো নারী দালাই লামা হন, তাহলে তাকে হতে হবে অনেক আকর্ষণীয়। তার এমন মন্তব্যে ভ্রু কুঁচকে তাকিয়েছেন অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর