শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তির সঠিক মেলবন্ধন ঘটাতে হবে, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্র রাজনীতিকেও আধুনিকায়ন ও গণমুখী করতে হবে : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ​আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্ম ও তথ্যবহুল ৪টি বুকলেটের শুভ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির (ভারপ্রাপ্ত) মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তির সঠিক মেলবন্ধন ঘটাতে হবে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্র রাজনীতিকেও আধুনিকায়ন ও গণমুখী করতে হবে।

​রুহুল কবির রিজভী বলেন, ‘একদিনে বা হঠাৎ করে কোনো বিপ্লব সংঘটিত হয় না। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে যে লড়াকু ভিত্তি তৈরি করা হয়েছিল, জুলাইয়ের ছাত্র জনতার রক্তঝরা বিপ্লব তারই চূড়ান্ত প্রকাশ।’

ছাত্ররাজনীতিকে যুগোপযোগী করার তাগিদ দিয়ে রিজভী বলেন, ‘শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তির সঠিক মেলবন্ধন ঘটাতে হবে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্র রাজনীতিকেও আধুনিকায়ন ও গণমুখী করা প্রয়োজন।’

​তিনি বলেন, ‘গত দেড় দশকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে, মিথ্যা মামলা ও জেল-জুলুম দিয়ে নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু দলটির সেই ত্যাগের পথ ধরেই সমাজে এক বিশাল আন্দোলনের পটভূমি তৈরি হয়। যার ওপর দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থী, জনতা ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অভূতপূর্ব এক গণজাগরণ সৃষ্টি সম্ভব হয়েছে।’

রিজভী বলেন, ‘শিক্ষার আসল উদ্দেশ্য হলো যুগের পরিবর্তনের সঙ্গে নতুন প্রযুক্তিকে আত্মস্থ করা এবং অভিজ্ঞতা অর্জন করা। শিক্ষার সঙ্গে প্রযুক্তির সঠিক মেলবন্ধন না থাকলে ছাত্রসমাজ সময়ের চেয়ে পিছিয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের তৈরি ডিজিটাল প্ল্যাটফর্মটি কেবল সংগঠনের অভ্যন্তরীণ তথ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি দেশীয় ও বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি, রাজনৈতিক উত্থান পতন এবং শিক্ষার্থীদের রাজনৈতিক শিক্ষার মান বৃদ্ধিতে একটি কার্যকর ভূমিকা রাখবে।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রেসিডেন্সি কলেজের ফরাসি বিপ্লব অনুপ্রাণিত আন্দোলন, ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই ছাত্র রাজনীতি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান হাতিয়ার ছিল। দেশে গত ১৬ থেকে ১৭ বছরের চরম নিপীড়ন, হামলা ও মামলা সহ্য করেও ছাত্রদল শিক্ষার আলো ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছাত্রদলের অফিশিয়াল ওয়েবসাইট jcd.org.bd এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করেন। এতে সারা দেশের সাংগঠনিক কর্মসূচির ইভেন্ট ম্যাপ, কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের পরিচিতি, অফিশিয়াল প্রেস রিলিজ এবং সাধারণ শিক্ষার্থীদের সরাসরি মতামত জানানোর জন্য ‘কমপ্লেইন ফর্ম’ যুক্ত করা হয়েছে।

এছাড়া প্রকাশিত ৪টি বিশেষ বুকলেটের মধ্যে ‘রক্তঋণের থলে’ বিভাগের অংশে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজনৈতিক নিপীড়নের তথ্য তুলে ধরা হয়েছে। এতে ২০২৪ সালের জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী ছাত্রদলের ১৪২ জন বীর যোদ্ধাসহ বিএনপির সর্বমোট প্রায় ৪৫০ জন শহীদের তালিকাও প্রকাশ করা হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর