বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ফ্যামিলিকার্ড বিতরণের শুভ উদ্বোধন : রংপুরের পীরগঞ্জে সুবিধাভোগী ৬৬৫ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৭ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৭ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ব্যাপক উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে অস্বচ্ছল পরিবারের জন্য বিএনপি সরকারের ৩য় পর্যায়ে ” ফ্যামিলি কার্ড ” বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন হলো।

তৃতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় সারা দেশের ১৯ জেলার বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়নের ১৯টি ওয়ার্ডে ৯৩৮২ জন ভূক্তভোগীর মাঝে ওই কার্ড বিতরণ করা হয়। আজ ১৭ ই জুন,বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদে দুপুর ২:৩০ মিঃ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি ভার্চুয়ালী সম্প্রচারের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পীরগঞ্জের সুধীমহলের উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ২৪-রংপুর, ৬-পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন এমপি, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের পীরগঞ্জ ও মিঠাপুকুরের উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত এমপি জেবা আমিন খান, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার তানভীর আহম্মেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক,উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ

সারাদেশে ফ্যামিলিকার্ড বিতরণ কর্মসূচির আওতায় তৃতীয় পর্যায়ে সুবিধাভোগীর সংখ্যা ৯০৮২ জন। পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ৬৬৫ জনকে ওই কর্মসূচিতে সুবিধা প্রদান করা হয়েছে। আইবাস++ সিস্টেমে ওই সুবিধা সংশ্লিষ্টদের মাঝে পৌঁছে দেয়া হবে।

ফ্যমিলি কার্ড সুবিধাভোগী চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাঠাঁলপাড়া গ্রামের হেলালি বেগম ও যাদবপুর গ্রামের মনোয়ারা বেগমের কাছে ফ্যামিলি কার্ড পাবার অনুভূতি জানতে চাইলে আবেগে কান্নাজড়িত কন্ঠে তাঁর কৃতজ্ঞতার কথা জানালেন, তাঁরা খুবই খুশী হয়েছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর