সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে হয়রানির মুখে সম্মেলনে যোগ না দিয়েই শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ১৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতা ও হয়রানির মুখে পড়ার পর শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরেছেন।

আজ সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন-এর একটি সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকা থেকে দিল্লি যান। রোববার (১৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতের নজরদারি তালিকায় নাম থাকায় তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দেয়।

দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর ডা. জাহেদ উর রহমান নিজেই পাসপোর্ট ফেরত চান এবং সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পরে শ্রীলঙ্কা হয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম News18-এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম একটি নিরাপত্তাসংক্রান্ত ওয়াচলিস্টে শনাক্ত হয়। এরপর তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা এবং তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে আগেই অপসারণ করা হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম তালিকায় থেকে যায়। ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয়।

ঘটনার পর নির্ধারিত সফর বাতিল করে তিনি দেশে ফিরে আসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর