শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে জমি বিরোধের মামলায় বাদীকে প্রাণনাশের হুমকি অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১১ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে জমিজমা বিরোধের মামলায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জামিনে থাকা আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী গ্রামে আ: কাদের খান ও একই এলাকার দেলোয়ার খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমার দখল নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে চলতি বছরের ২২ জানুয়ারি দেলোয়ার খানের নেতৃত্বে শাহআলম খান, মতলেব খান, নুরজাহান বেগম, সুলতান খান, মিজান খান, নাজমা বেগমসহ ১০/১২ জন সশস্ত্র দুর্বৃত্ত কাদের খানের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় আ: কাদের খান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পটুয়াখালী জেলা-র দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় আদালতে হাজির হলে ১নং ও ৩নং আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত। তবে অন্য আসামিরা জামিনে বের হয়ে এসে বাদী ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এতে বাদী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেকটা পালিয়ে বেড়াচ্ছে বলেও দাবি করা হয়েছে। তাদের আশঙ্কা, একা পেলে জামিনে থাকা আসামি ও তাদের স্বজনরা হত্যার চেষ্টা করতে পারে।

তবে জামিনে থাকা আসামি মতলেব খান, মিজান খান ও নাজমা বেগম অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে দুমকি উপজেলা থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর