মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ১0 জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষীপুরের রামগতি উপজেলায় চর সেকান্তর গ্রামের আবদুল মালেকের মেয়ে মারিয়া জাহান মীমএর সাথে প্রেমের সম্পর্কে চর আলেকজান্ডার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর আসলপাড়া গ্রামের প্রবাসী মোঃ হানিফের ছেলের সাথে ৭ মাস আগে পালিয়ে যায়। তাদের দুজনের মাঝে আলোচনায় ৮,০০,০০০ লক্ষ টাকা কাবিন হয়। কিন্তু দীর্ঘ দিন যাবত মারিয়া জাহান মীম এর পরিবার তাদেরকে মেনে নেয়নি তাই মীম এর সাথে পরিবারের কোন যোগাযোগ ছিল না।
এ দিকে ছেলের পিতা মোঃ হানিফ তাদের দুজনকে মেনে নেয়। তাই মেয়ে শর্ত সাপেক্ষে বলে আমার কাবিনের টাকা আরো বৃদ্ধি করতে হবে। কাবিনের টাকা বৃদ্ধির জের ধরে দুজনের মাঝে বিরোধ সূষ্টি হয়। গত ৯ জুন হঠাৎ শুনা যায় মারিয়া জাহান মীমের মূত্যুর খবর আসে। ছেলে পক্ষের লোকজন বলে সে গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছে।
মীমের মূত্যুর খবর শুনে রামগতি থানার অফিসার ইনচার্জ লাশ উদ্ধার করেন। তিনি সাক্ষাৎকারে বলেন-এই বিষয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এই দিকে মারিয়া জাহান মীম এর পরিবারসহ এলাকাবাসী রামগতি থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা মারিয়া জাহান মীম এর হত্যাকারীর সঠিক বিচার দাবী করেন এবং আর যেনো কোন মেয়ে এই ভাবে হত্যা না হয় সেই দিকে নজর রাখতে প্রশাসনের উদ্দেশ্যে মানববন্দন থেকে তাওহিদি জনতা জোর দাবী জানান।
Leave a Reply