শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২৯ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ১০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক-কে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বে ছিলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আতিকুল হক ফরাজী। তাকে ১০ জুন ২০২৬ তারিখ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

নবনিযুক্ত পরিচালক জনাব মোঃ সিরাজিস সাদিক বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমি তা সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের স্বার্থে অতীতে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল, সেসব বিষয়ের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সর্বচ্চ চেষ্টা করবো।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর