বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

প্রেমের তরীতে এক সন্তানের জননী : অভিনব প্রতারণার ফাঁদে বিয়ের প্রতিশ্রুতি : অর্থ আত্মসাৎ, অনশন, অতঃপর অজানায় পাড়ি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩২ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রেমিকার লক্ষ লক্ষ টাকার লোভে প্রেম করেন এক সন্তানের জননীর সাথে, তৎপর অনশন, বিপদের আশংকায় অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছেন প্রেমিক-প্রেমিকা।
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রেমের বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক সন্তানের জননী মৌসুমী আক্তার প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তার বাড়িতে অনশন কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী মৌসুমী আক্তারের দাবি, প্রায় দুই বছর ধরে স্থানীয় যুবক আনিসুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ সময় আনিসুর তাকে বিয়ের আশ্বাস দেন এবং ভবিষ্যৎ সংসারের নানা স্বপ্ন দেখান। সেই বিশ্বাস থেকেই তিনি দীর্ঘদিন অপেক্ষা করেন নতুন জীবনের আশায়।

মৌসুমীর অভিযোগ সম্পর্কের একপর্যায়ে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন আনিছুর। তবে, এলাকাবাসী জানান, মৌসুমী আনিছুরের মেলামেশার দীর্ঘ দুই বছর সময় পেরিয়ে গেলেও বিয়ের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে মৌসুমী ন্যায্য বিচার ও বিয়ের দাবিতে আনিসুর রহমানের বাড়িতে অনশন শুরু করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা। এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত আনিসুর রহমানের সাথে যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এদিকে এ ব্যাপারে বিষয়টি নিয়ে কানা-ঘুষা শুরু হলে, বিয়ে না করে অবৈধ মেলামেশার অপরাধে শালিশীর উদ্যোগ নেয় গ্রামবাসী। বিপদ আঁচ করতে পেরে আনিছুর রহমান মৌসুমী আক্তারকে নিয়ে রাতের আঁধারে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছেন। গতকাল ৯ জুন রাত ১১টা পর্যন্ত তাঁদের কোন হদিস মেলেনি। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃস্টি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর