মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শহীদ জিয়ার জনপ্রিয়তাই বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে এনেছে : হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ০৮ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলরুমে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ যখনই সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে, তখনই বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, উন্নয়ন দর্শন এবং তাঁর জনপ্রিয়তাই বিএনপিকে বারবার জনগণের আস্থা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে যখন দেশের মানুষ নির্বাচন নিয়ে শঙ্কিত ছিল, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

হুইপ দুলু বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন দেশের জনগণ জিয়া পরিবারের অবদান স্মরণ করবে।

হুইপ আরও বলেন, দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে একটি সুষম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। তিনি দাবি করেন, বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে এ বাজেট প্রণয়ন করা হচ্ছে। এটি হবে শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক একটি গণমুখী বাজেট ।

তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতিফলন ঘটবে এ বাজেটে।

বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বাবুলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর