শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি ইচ্ছামতো পরিবর্তন বা বাতিল করা সম্ভব নয় : সিলেটে বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

সিলেট, ০৮ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৮ মে) সকালে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদের উদ্যোগে নির্মাণাধীন ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি ইচ্ছামতো পরিবর্তন বা বাতিল করা সম্ভব নয়।

তিনি বলেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের চুক্তি কোনো ব্যক্তিগত সমঝোতার মতো চট করে রদবদল করা যায় না। তবে বাস্তবায়নের সময় দেশের স্বার্থবিরোধী কোনো ধারা পরিলক্ষিত হলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই থাকে।

মন্ত্রী বলেন, দুটি ব্যক্তির মধ্যে চুক্তি সহজে পরিবর্তন করা গেলেও দুটি রাষ্ট্রের ক্ষেত্রে তা সম্ভব নয়। একটি চুক্তিতে বিভিন্ন ধারা থাকে। কিছু ধারা একটি পক্ষের অনুকূলে যায়, আবার কিছু ধারা অন্য পক্ষের অনুকূলে থাকে। দুই পক্ষের জন্যই সেখানে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি হয়। সেটিই মূলত চুক্তির ভিত্তি।

তিনি আরও বলেন, চুক্তি বাস্তবায়নের সময় যদি এমন কোনো বিষয় সামনে আসে, যা দেশের স্বার্থের অনুকূলে নয়, তাহলে সেই ধারা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও প্রভাবে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম খুব সামান্য বেড়েছে। এর প্রভাবও সাময়িক হবে।

তিনি বলেন, এটি ওয়ানটাইম স্পাইক, ওয়ানটাইম ইনক্রিজ। এ কারণে মূল্যস্ফীতি স্পাইলার হবে না এবং স্টিকিও হবে না।

ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পণ্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়ার কথা নয় উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি অযৌক্তিকভাবে বাড়তি দাম নেয়, তাহলে সরকার ব্যবস্থা নেবে। আবার ভবিষ্যতে দাম বাড়তে পারে—এমন ধারণা করেও আগেভাগে দাম বাড়িয়ে দেওয়া ঠিক নয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর