শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে নিজ সেচ পাম্পের ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৬ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৭ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে পাহারাদার খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় ওমরপুর গ্রামে। বিএডিসির সেচ পাম্পের ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন মফিজার রহমান। তিনি সেচ পাম্পের মালিক মো. আমজাদ আলীর ছেলে।

স্থানীয়দের ধারণা, ট্রান্সমিটার চুরির সময় বাঁধা দেওয়ায় দুর্বৃত্তরা মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক জানান,” আজ ৭ই মে, বৃহস্পতিবার ভোরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।”

মাত্র একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির জন্য কত নির্মম হতে পারে মানুষ? হাত-পা বেঁধে কত নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা নিয়ে যায় সেই ট্রান্সফরমারটি। নিজত মফিজার রহমানের বয়স ৪৫ বছর। প্রতিদিনের মত গতকালও তিনি পাহারা দিতে যান তিনি। স্বজনদের অভিযোগ, ” সংঘবদ্ধ চোর চক্র ট্রান্সফরমার চুরি করতে এসে বাঁধা পেয়ে মফিজার রহমানকে নির্মমভাবে হত্যা করে। তাঁর পরিবারে রয়েছে দুই ছেলে ও এক মেয়ে। এমন অনাকাঙ্খিত মৃত্যুতে ভেঙ্গে পড়েছে তার পরিবার।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। একটি ট্রান্সফরমারের জন্য ঝরে গেল একটি প্রাণ,আর কত প্রাণ ঝরে গেলে থামবে এমন চুরি আর সহিংসতা?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর