সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্নাঙ্গ কমিটি প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ০৩ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। গতকাল রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাতের এক ফেসবুক পোস্টে কমিটি প্রকাশ করা হয়।

গত শুক্রবার (১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আংশিক পূর্নাঙ্গ কমিটির অনুমোদন করেন।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

কমিটিতে সহ সভাপতি রয়েছেন ২৮ জন, ৩৪ জন যুগ্ম সাধারণ সম্পাদকএবং ১৬ জন সহ সাংগঠনিক সম্পাদক।

কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে অনেকে সংক্ষুব্ধ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে প্রতিবাদ জানিয়েছে। ত্যাগিদের অবমূল্যায়ন করা হয়েছে বলে একাধিক সিনিয়র নেতাদের সাথে কথা বলে জানা গেছে।

ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের সংশ্লিষ্টদের নিয়ে কমিটি করা হয়েছে বিষয়টি নিয়ে তারা হতাশ। ছাত্রলীগের সাথে সক্রিয় ছিলো কমিটিতে এমন কমপক্ষে ১৫ জনকে রাখা হয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর