রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সিলেটে বিখ্যাত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসসহ বিভিন্ন দেশীয় খাবার খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩২ সময় দেখুন

সিলেট, ০২ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২ মে) বিকেল ৩টায় সিলেটের সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আপ্যায়নে পরিবেশন করা হয় সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসসহ বিভিন্ন দেশীয় খাবার। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হুসেন।

তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের আত্মার আত্মীয় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসেছেন। সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে গরু মাংসসহ নানা তরকারি ছিল তার মধ্যাহ্নভোজে।

এছাড়া শিং মাছ টেংরা মাছ বাইম মাছসহ বিভিন্ন ধরনের আইটেম ছিল ওনার আতিথেয়তার জন্য। আশা করি উনি এনজয় করেছেন।

উল্লেখ্য, সিলেটে আগত অতিথিদের আপ্যায়নে সাতকড়া দিয়ে গরুর মাংস একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়, যা এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ বহন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর