রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০২ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে আকস্মিক ঝড়ের তাণ্ডবে উপজেলার হাসপাতাল সড়কে একটি বিশাল চাম্বল গাছ উপড়ে পাশের দুটি দোকানঘরের ওপর পড়ে এ ক্ষয়ক্ষতি হয়। তবে ঝড়ের আগাম আভাস পেয়ে দোকান মালিকরা দোকান তালাবদ্ধ করে বাড়ি চলে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গাছের নিচে চাপা পড়ে দোকানঘর দুটি চুরমার হয়ে যায়। এতে দোকানে থাকা ফ্রিজসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মুদি দোকানি সৈয়দ নিজাম ও ব্যবসায়ী সৈয়দ আবুল কাসেম।

একই সময়ে উপজেলার আংগারিয়া ইউনিয়নের কদমতলা বাজারেও গাছ উপড়ে একটি দোকানঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানেও কেউ হতাহত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তীব্রতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তারা বলেন, দোকানের মালামাল নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর