রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে অগ্নিকান্ড : দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, নগদ অর্থ পুড়ে যাওয়ার প্রমাণ মেলেনি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪০ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০২ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জের অগ্নিকাণ্ডে দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা ; নগদ অর্থ পুড়ে যাওয়ার কোন প্রমাণ মেলেনি। গত ৩০ এপ্রিল,বৃহস্পতিবার/২০২৬ রাত ৯টা ৩৩ মিনিটে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত আব্দুল কাদেরের পুত্র।

অগ্নিকাণ্ডের পর রাত ৯টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। খবর পেয়ে মাত্র ৭ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০/ ২৫ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় একটি বিল্ডিংয়ের টিনের ঘরের মালামাল সম্পূর্ণ এবং পাশের আরেকটি ঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাত লাখ টাকা নগদ অর্থ পুড়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, “যদি সত্যিই টাকা পুড়ে থাকে এবং তার কোনো অবশিষ্টাংশ অবশ্যই পাওয়া যেত, তা ফায়ার সার্ভিসের মাধ্যমে জমা দিলে বাংলাদেশ ব্যাংক বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত। তাই এমন দাবীটি অযৌক্তিক বিধায় আমরা এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।”

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি ফায়ার সার্ভিস গভীর সহমর্মিতা জানাচ্ছে এবং তাদের এই ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি, অগ্নিকাণ্ড নিয়ে অতিরঞ্জিত বা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যা ক্ষতি হয়েছে, সেটিই সংবাদে তুলে ধরা উচিত—অতিরিক্ত রং না দেওয়াই ভালো।”

স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর