শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

আন্তর্জাতিক মে দিবসে রংপুরেরপীরগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনেরর র‍্যালী ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৩ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০১ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ” দুনিয়ার মজদুর এক হও,লড়াই করো ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবসের চেতনায় শ্রম দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার অঙ্গীকারে, শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবীতে এক বিশাল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো।

রংপুরের পীরগঞ্জে আজ সকাল দশটায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডাকে এক বর্নাঢ্য ও বিশাল র‍্যালী পীরগঞ্জের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। মিছিলটি বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল।

” ইসলামী শ্রমনীতি, বাস্তবায়ন করতে হবে”
” শ্রমিকদের ন্যায্যদাবী, মেনে নাও নিতে হবে”
“বাংলাদেশ শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ” ইত্যাদি শ্লোগানে র‍্যালীটি পীরগঞ্জ বাসস্ট্যান্ডে আন্ডারপাসে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. নুরুল আমীন এমপি। বিশেষ অতিথি-জনাব মো. হারুণ অর রশীদ বেলাল,সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,রংপুর জেলা শাখা।

জনাব মোছা. পপি খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা,পীরগঞ্জ উপজেলা। জনাব অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা ও অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জনাব মো. নুরুল আমীন বলেন, “দুনিয়ার মজদুর, এক হও” — এই স্লোগানই মে দিবসের মূল চেতনা। ১লা মে বা মে দিবস হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মরণে প্রতি বছর পালিত হয়। এই দিবসের মূল ইতিহাস ১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রক্তাক্ত শ্রমিক আন্দোলনের সাথে জড়িত।”

বিশেষ অতিথির বক্তব্যে জনাব হারুণ অর রশীদ বলেন, ” ১৮৮৬ সালের আগে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে শিল্প বিপ্লবের ফলে শ্রমিকদের দৈনিক ১৪-১৬ ঘণ্টা পর্যন্ত অমানবিক পরিশ্রম করতে হতো। এর প্রতিবাদে এবং দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলন তীব্র আকার ধারণ করে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পপি খাতুন বলেন, ” ১৮৮৬ সালে ১ লা মে এই ঐতিহাসিক আন্দোলন যুক্তরাষ্ট্রের ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেডস অ্যান্ড লেবার ইউনিয়নের ডাকে যুক্তরাষ্ট্রের প্রায় ৩ লক্ষাধিক শ্রমিক কর্মবিরতি ও ধর্মঘট শুরু করেন। মে দিবস শুধুমাত্র একটি ছুটির দিন নয়, এটি শ্রমিকদের ন্যায্য মজুরি, কাজের নিরাপদ পরিবেশ এবং ৮ ঘণ্টা কাজের অধিকার আদায়ের এক উজ্জ্বল মাইলফলক।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর