মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ৩০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির এক বছর মেয়াদি (২০২৬–২০২৭) নির্বাচন আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে লাইব্রেরি সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান (বিএনপি) এবং অ্যাডভোকেট আলহাজ্ব মো. নাজমুল আহসান (জামায়াত)।
সহ-সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুর রহমান (জামায়াত) ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (বিএনপি)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মহিউদ্দিন (জামায়াত) ও অ্যাডভোকেট মো. আরিফ হোসেন (বিএনপি)।
সহ-সাধারণ সম্পাদক (২টি পদ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক , অ্যাডভোকেট মো. আনোয়ার হোসাইন (জামায়াত) এবং অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সোহাগ ও অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস রানা (বিএনপি)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবু সাঈদ খান (জামায়াত) ও অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল (বিএনপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য (২টি পদ) পদে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম পাটোয়ারী (জামায়াত), অ্যাডভোকেট মারিয়াম আহমেদ ও অ্যাডভোকেট মো. এনামুল হক রাসেল (বিএনপি)।
আইনজীবী সমিতির ৫২০ জন ভোটার আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আবুল কাসেম খান ও অ্যাডভোকেট মো. সাইদুর রহমান।
স্থানীয়ভাবে এই নির্বাচনকে ঘিরে দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে ভোটারদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে।
Leave a Reply