মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৯ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী জেলার দুৃমকিতে প্রোগ্রাম অব এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসার অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল ইমরান।
কৃষি সম্রসারন অফিসার ইসমাত আরা সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামার বাড়ি, বরিশাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী। কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন সিনিয়র মনিটারিং অফিসার পার্টনার কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বরিশাল অঞ্চল। কৃষিবিদ মোঃ জসীম উদ্দিন সহকারী রেজিষ্টার, পবিপ্রবি।
Leave a Reply