সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বছরের প্রথম জিএমএম করলো জেসিআই ঢাকা এচিভারস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৫ সময় দেখুন

শেখ মান্নাফ শাওন, ষ্টাফ রিপোর্টার, ২৪ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২০২৬ সালের প্রথম সাধারণ সভা (জিএমএম) অনুষ্ঠান করলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) বাংলাদেশের আঞ্চলিক অধ্যায় জেসিআই ঢাকা এচিভারস।

আজ শুক্রবার (২৪ শে এপ্রিল) ঢাকার ক্লাব ৯২-৯৪ এ জেসিআই ঢাকা এচিভারস-এর নতুন প্রেসিডেন্ট এ. ফাত্তাহ আল মঞ্জুর আসিফ এর নেতৃত্বে লোকাল কমিটি, অন্যান্য চ্যাপ্টারের প্রেসিডেন্টগণ, ন্যাশনাল গভর্নিং বডির অফিসার ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনটির লোকাল চ্যাপ্টার থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও তারা সফলভাবে সদস্যদের নিয়ে সাধারণ সভা আয়োজন করেছে। এই আয়োজনের মাধ্যমে চলতি বছরের বিভিন্ন কর্মকাণ্ড ও বাজেট পর্যালোচনা করা হয় এবং লোকাল কমিটি তাদের বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করে।

একই অনুষ্ঠানে জেসিআই ঢাকা এচিভারস CERT-এর সাথে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করে, যার মাধ্যমে জেসিআই সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে কৌশলগত সহযোগিতা নিশ্চিত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আরও মূল্যভিত্তিক সুযোগ তৈরি করা সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল সিনান আরেফিন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তৌফিক হাসানসহ আরও ১০টি চ্যাপ্টারের লোকাল প্রেসিডেন্ট। এছাড়া লোকাল বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির নতুন ও পুরাতন সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখে। জেসিআই দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নে কাজ করে, যার মাধ্যমে তরুণ সমাজ দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর