শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

পটুয়াখালীর বগা পন্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার : স্বজনদের কাছে হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৪ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদি ফেরীঘাট এলাকায় পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ জহিরুল ইসলাম টুটুলের (৫৭) লাশ ৩১ ঘণ্টা পর উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চরগরবদি ফেরীঘাটের মাঝ নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরের দিকে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনের একটি বলগেটের সহায়তায় লাশটি ঠেলে বগা প্রান্তে এনে উদ্ধার করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আপত্তি থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চরগরবদি ফেরীঘাটে নোঙর করা একটি ফেরির পন্টুনে অবস্থানকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জহিরুল ইসলাম টুটুল নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকাল থেকে দিনভর উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি। পরে বৃহস্পতিবার ভোরে মাঝ নদীতে তার লাশ ভেসে ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর