বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত বারি মুগ-৬ এর চাষ উপযোগী প্রযুক্তি সম্প্রসারণে পটুয়াখালীর দুমকিতে ‘মাঠ দিবস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার লালখার ব্রিজ সংলগ্ন এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন। সভাপতিত্ব করেন বিএআরআই পটুয়াখালীর সরেজমিন গবেষনা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ.এম খায়রুল বাসার।

আলোচনায় বক্তারা বলেন, বারি মুগ-৬ একটি উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল জাত, যা উপকূলীয় অঞ্চলে কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানো সম্ভব বলে তারা জানান।

অনুষ্ঠানটি আয়োজন করে সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পটুয়াখালী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর