মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জ ডিগ্রী (পাস) ফাইনাল পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলায় ডিগ্রি (পাস) ফাইনাল পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার দুটি কেন্দ্র-সরকারি শাহ আব্দুর রউফ কলেজ ও পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে একযোগে পরীক্ষা শুরু হয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।

পরীক্ষায় মোট ৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন অনুপস্থিত ছিল। সরকারি শাহ আব্দুর রউফ কলেজ কেন্দ্রে ১৫৯ জনের মধ্যে ১০ জন অনুপস্থিত থেকে ১৪৯ জন অংশ নেয়। অপরদিকে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৮৪ জনের মধ্যে ৮ জন অনুপস্থিত থেকে ১৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুটি কেন্দ্র মিলিয়ে মোট ৩২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা চলাকালে উভয় কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র পরিচালক, শিক্ষক-পরিদর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি।

পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র তুলনামূলক সহজ ও মানসম্মত হয়েছে। নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিতে পেরে তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রত্যাশিত ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি শাহ আব্দুর রউফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এ কেন্দ্রে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, মাদারগঞ্জ ডিগ্রি কলেজ ও চতরা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কোথাও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
অন্যদিকে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে অধ্যক্ষ মোস্তাফিজার রহমান পরীক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। সরকারি শাহ আব্দুর রউফ কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন শিরিন আখতার।

জানা গেছে, আজকের পরীক্ষার বিষয় ছিল জাতীয় ভাষা বাংলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর