বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলা বর্ষবরণ/১৪৩৩ বঙ্গাব্দ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৬ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৪ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গ্রামীণ লোকগাঁথা ঐতিহ্যের ধারাবাহিকতায় পালিত হলো বাংলা নববর্ষ/১৪৩৩ বঙ্গাব্দ। রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের নানা বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বর্ষবরণ অনুষ্ঠান। বৈশাখী শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সর্বস্তরের মানুষের মিলনমেলার মধ্য দিয়ে, বর্ণিল উৎসবের আমেজে পালিত হলো বাঙালীর ঐতিহ্যবাহী নববর্ষ। উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও সামাজিক,রাজনৈতিক মহলের উৎসাহ ও উদ্দীপনায় দিনটি উৎসবমূখর ছিল নজরকাড়ার মত।

রঙবেরঙের সাজে আজকের বৈশাখী শোভাযাত্রাগুলি ছিল অতি মনোরম। এতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পীরগঞ্জ প্রশাসনের আয়োজনে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনসহ অন্যান্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর